আজকের আবহাওয়া বার্তা: ১০ জুলাই ২০২৬ – চট্টগ্রাম ও উপকূলীয় এলাকায় ভারি বর্ষণের সতর্কতা!
দৈনিক আবহাওয়া বার্তা!!
তারিখ: ১০ ই জুলাই শুক্রবার ২০২৬।
বঙ্গাব্দ: ২৬ শে আষাঢ় ১৪৩৩ বর্ষাকাল।
হিজরি: ২৪ শে মহররম ১৪৪৮ হিজরি।
☁️ আকাশ:
এদিন দেশের অধিকাংশ এলাকার আকাশ মূলত মেঘলা থেকে মেঘাছন্ন থাকতে পারে। বিশেষ করে দেশের মধ্য থেকে দক্ষিণাঞ্চলে, এছাড়াও উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায়, যেখানে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর, বরিশাল, ঢাকা ও খুলনা বিভাগ ও উপকূলীয় এলাকায় মেঘের পরিমাণ তুলনামূলক বেশি থাকতে পারে।
🌧️ বৃষ্টি ও বৃষ্টি বলয়:
১০ ই জুলাই দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা আছে, এর ভেতরে চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টি/বর্ষনের সম্ভাবনা আছে। এবং সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর ভেতরে চট্টগ্রাম বিভাগের বেশি এলাকায়, বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় এলাকায় একটানা ভারি থেকে অতি ভারী বর্ষন এর আশঙ্কা আছে, বৃষ্টি দেশের মোট ৮০-৯৫% এলাকায় হতে পারে।
বৃষ্টি বলয়: "ধারা" সক্রিয় ( ৫ টু ১৩ ই জুলাই)। পরবর্তী বৃষ্টি বলয়: জুলাই এর ৩য় সপ্তাহে।
⚡ বজ্রপাত, শিলাবৃষ্টি ও কালবৈশাখী:
বজ্রপাত: সম্ভাবনা কম, হলেও হালকা বজ্রপাতের আশঙ্কা রয়েছে রংপুর বিভাগে বৃষ্টিপাতের সম্ভাব্য অল্প কিছু এলাকায়। শিলাবৃষ্টি: সম্ভাবনা নেই। কালবৈশাখী ঝড়: সম্ভাবনা নেই। তবে বৃষ্টির পূর্বে কিছুটা দমকা হাওয়া থাকতে পারে।
🌡️ তাপমাত্রা ও তাপ প্রবাহ:
দেশের অধিকাংশ এলাকায় আরামদায়ক তাপমাত্রা থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত বা সামান্য হ্রাস পেতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তাপ প্রবাহ: সম্ভাবনা কম, দেশের অল্প কিছু এলাকায় সামান্য কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে বৃষ্টি বিরতির সময়।
🌊 সাগর ও সতর্ক সংকেত:
সাগর: উত্তর বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকতে পারে। সতর্ক সংকেত: ৩
📊 রেকর্ডসমূহ (৯ ই জুলাই):
সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় বদলগাছি ২৩৪ মিলিমিটার (BMD)।
সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ফরিদপুর ৩৩.৪০ ° সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা নারায়ণগঞ্জ ২৩.০০ ° সেলসিয়াস। (BMD)
☀️ সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ ও দিনের দৈর্ঘ্য (১০ জুলাই):
সূর্যগ্রহণ: ১২ ই অগাস্ট (পূর্ণগ্রাস সূর্যগ্রহণ) ২০২৬। [বাংলাদেশে দেখা যাবেনা]
চন্দ্রগ্রহণ: ২৮ শে অগাস্ট (আংশিক গ্রহণ) ২০২৬। [বাংলাদেশে দেখা যাবেনা]
ঢাকায় সূর্য উঠবে সকাল ৫ টা বেজে ১৮ মিনিটে ও সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬ টা বেজে ৫০ মিনিটে। দিনের দৈর্ঘ্য ১৩ ঘন্টা ৩২ মিনিট।
সূর্যের সর্বোচ্চ তীর্যক পতন: ০১.৯০° দক্ষিণে।
আপডেট: ৯ ই জুলাই রাত ১১ টা বেজে ১২ মিনিটে।
ধন্যবাদ: BD Viral Zone

💬 Comments